1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ পাঠাগারের চতুর্থ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সুন্দরগঞ্জের ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উত্তরণ চতুর্থ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪। পরে উত্তরণ উপদেষ্টা প্রভাষক মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজির বৈজ্ঞানিক কর্মকর্তা হাদিসুর রহমান সোহাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির হোসেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো: মোস্তাফিজার রহমান, উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আহবায়ক আরিফুর রহমান আরিফ, সাবেক সভাপতি জাকিউল আলম, বর্তমান সভাপতি শাখিফুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন বসুনিয়া, অলিম্পিয়াড বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ রাকিবুজ্জামান, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সৌমিক প্রমুখ।

এরপর অলিম্পিয়াড বিজয়ী ছয় জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসাবে প্রতিজন বিজয়ীকে নগদ অর্থ, গাছ, বই, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়াও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান নিয়ে কৌতূহলী প্রশ্নের জন্য কিছু শিক্ষার্থীকে বনজ ও ফলজ বৃক্ষ উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!