1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ পাঠাগারের পরিচালনা কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আজ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তরণ উপদেষ্টা এবিএম সাইফুল হোসেন মন্ডল শাহজাহান। সভা শেষে নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দ রাকিবুজ্জামানকে সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাগরকে সাধারণ সম্পাদক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইমরান আহমেদকে অর্থ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পরে এটি হবে উত্তরণ পাঠাগারের অষ্টম নির্বাহী কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৌমিক, ইকবাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সৌরভ, এ আর কবির মানিক, সাংগঠনিক সম্পাদক আজমাইন ইশতিয়াক শ্রাবণ, শিক্ষা সম্পাদক মেহেদী হাসান তন্ময়, পাঠচক্র সম্পাদক ফারদিন হাসান লিয়ন, সমাজকল্যাণ সম্পাদক মাহী শাহরিয়ার মিতুল, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র শীল, নির্বাহী সদস্য মোর্শেদুল আকন্দ মুরাদ, নন্দন বর্মণ,রাকিবুল ইসলাম ও আতিয়া ফাইরুজ নুশিন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর রহমান আরিফ, বর্তমান সভাপতি শাখিফুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন বসুনিয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক সভাপতি জাকিউল আলম, স্থায়ী পরিষদ সদস্য সাজেদুল আকাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!