1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : উত্তরণ পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উত্তরণ পাঠাগারের সম্মানিত উপদেষ্টাদের উপস্থিতিতে কৃতি সম্পাদক, সেরা সংগঠক ও সেরা সম্পাদককে পুরষ্কৃত করা হয়।

কৃতি সম্পাদক হিসাবে সংবর্ধিত হন (১) শাখিফুজ্জামান -সাধারণ সম্পাদক (৩য় স্থান, ৩য় বর্ষ,ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), (২) সাজ্জাদ হোসাইন সাগর -অর্থ সম্পাদক (২য় স্থান, ১ম বর্ষ, রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়), (৩) জাহেদুল ইসলাম সৌরভ সমাজকল্যাণ সম্পাদক (১ম স্থান, ১ম সেমিস্টার, আইন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), (৪) সুজন বসুনীয়া, শিক্ষা সম্পাদক (৫ম স্থান,২য় বর্ষ, রসায়ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)।

সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তরণ পাঠাগারের শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক সুজন বসুনীয়া। সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন উত্তরণ ৩য় বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রধান সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাকিবুজ্জামান এবং নির্বাহী সদস্য সোহেল রানা লিজু।

উল্লেখ্য, ২বছরের জন্য উত্তরণ পাঠাগার ১১সদস্যের ছোট কমিটির মাধ্যমে পরিচালিত হয়,যেখানে ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি, ৬জন সম্পাদক এবং ৩জন সদস্য দায়িত্ব পালন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!