1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এটিএন নিউজ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে : স্পিকার

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২২২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটিএন নিউজ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দর্শকদের অভিপ্রায় অনুযায়ী সার্বক্ষণিক দেশের আপডেটেড সংবাদ প্রচারের মাধ্যমে আস্থার জায়গা দখল করে নিয়েছে বিশেষায়িত এই চ্যানেলটি।
রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ হাসান প্লাজায় এটিএন নিউজ টেলিভিশনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত ‘যুগের সাথে ১২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। এ সময় তিনি কেক কেটে বারোতম জন্মদিন উদযাপন করেন।
‘যুগের সাথে ১২’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিইও মীর মোতাহার হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, প্রধান বার্তা সম্পাদক প্রভাস আমিনসহ এটিএন নিউজের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চব্বিশ ঘন্টা সংবাদ পরিবেশন করার দিক থেকে এটিএন নিউজ এক অনন্য দৃষ্টান্ত এবং এ কারণে চ্যানেলটির চ্যালেঞ্জও অনেক বেশি। বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে চ্যানেলটি ইতিমধ্যে দর্শকদের আস্থা অর্জন করে নিয়েছে।
স্পিকার বলেন, যুগপূর্তি অনুষ্ঠানে এটিএন নিউজ অটিস্টিক শিশুদের পিতামাতাদের মধ্যে সাতজনকে ‘পাওয়ার প্যারেন্টস’ শীর্ষক পুরস্কার প্রদান করছে জেনে আমি আনন্দিত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে চ্যানেলটিতে সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুগপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এটিএন নিউজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!