1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এডাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

মোঃ মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি) : এডাব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করা হয়েছে। গুরুদয়াল সরকারী কলেজ মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২.৪৫ মিনিটে এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে এডাব জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী সদস্য রুবিনা আক্তার রুবি, কালের নতুন সংবাদ ডট কমের সম্পাদক, উইডুর সমন্বয়কারী ও এডাব কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, ডিএসও’র নির্বাহী পরিচালক ও এডাব সদস্য শারমিন সুলতানা জুই, দৈনিক মর্নিং গ্লোরির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপ, ওয়েপ’র পরিচালক মোঃ মাহফুজুর রহমান রাজীব, মোঃ তারা মিয়া, মোঃ তাজুল ইসলাম ও মোঃ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুবাইয়া তাসলিম শিউলি, স্কাউট লিডার সাবরিনা রহমান পূর্ণ, রৌদিয়া রহমান প্রাপ্তি ও প্রাচীসহ গুরুদয়াল সরকারী কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!