1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এডাব কিশোরগঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

মোঃ মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি) : এডাব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০ ঘটিকার সময় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনীতে নারীদের এগিয়ে যাওয়া এবং বৈষম্য নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী কমিটির সদস্য রুবিনা আক্তার রুবি, কালের নতুন সংবাদ ডট কমের সম্পাদক ও উইডু’র সমন্বয়কারী এবং এডাব কার্যকরী কমিটির সদস্য খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ সেলিম কবীর, হাওর টাইমসের সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম, ছাত্রী সাবরিনা রহমান পূর্ণ ও রৌদিয়া রহমান প্রাপ্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!