1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৪ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : সাইন্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার কার্যালয়, হারুয়া, কিশোরগঞ্জে এক আলোচনা সভা, বই প্রদর্শণী ও পাঠ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। ‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে ও আরডি’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি কারীগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ বাছির উদ্দিন বকুল ও কালের নতুন সংবাদ.কমের সম্পাদক জনাব খায়রুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুদ্দোহা, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান রাজীব, ব্যবসায়ী মোঃ আলআমিন, রৌদিয়া রহমান প্রাপ্তিসহ ছাত্র-ছাত্রী, পাঠক-পাঠিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম। সার্বিক দায়িত্ব পরিচালনায় ছিলেন এসভি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সাবরিনা রহমান পুর্ণ।

অনুষ্ঠানে ২০ জন পাঠককে ২১টি বঙ্গবন্ধুর বই উপহার ও ০১ জনকে নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!