কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগর গ্রামে এম.বি. পাঠাগার ও শিক্ষা সেবা কেন্দ্র কতৃক প্রতি বছরের ন্যায় বৃক্ষ রোপণ অভিযান -২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পাঠাগারের পাঠক সদস্য এবং অভিভাবক অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি জনাব দ্বীন মোহাম্মদ শিমুলের সভাপতিত্বে ও পরিচালক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রীন কুষ্টিয়ার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়িক মো: আহসান হাবীব সান্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক জান মোহাম্মদ বিপুল (জনতা রাইচ মিল), মেহেদী হাসান (সিনিয়র সদস্য), মো: রবিউল ইসলাম (অর্থ সম্পাদক) প্রমুখ। সার্বিক সহযোগিতা ছিলেন পাঠাগারের কমিটির সদস্যগণ- আশিকুর রহমান আশিক, মো: রবিউল ইসলাম।
অনুষ্ঠান শেষ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply