1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবিতা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৩৭৭ বার পঠিত

মিনতি
তুলসী দেবী

হে প্রভু মিনতি করি, এ ভূ-লয় কেন অগ্নিবাড়ি?
কেন তব কোঁদল-কোন্দল কেন সদা মহামারি?
কেন এ হোমাগ্নি,সর্বদা বহ্নিগ্রাসী মাতৃসদন;
কেন এ হানাহানি,হিংসা, বিদ্বেষ আর টেটন!
কেন এ আবরার নির্মম হত্যাকান্ডের শিকার?
চারিদিকে কেন এতো ভয়ানক দস্যু জানোয়ার!
কেন এ আর্তনাদ,কলকলে রোদন আওয়াজ?
বিশ্বালয়ে কালনাগীদের নেই কেন আর লাজ!
অয়ন-আলয় তব কেন এই নিত্যসেবা হরি?
কত যত্নে মোরা সকাল-সন্ধ্যায় রাজসেবা করি।

নিশার স্বপনে তোমায় দেখেছিলাম কোনক্ষণ,
তোমার চরণ তলে সদা পুষ্প করি নিবেদন।
তবে এ জ্যা-লয় বসন্তদূত কেন দিচ্ছেনা পাড়ি?
শান্তির নিলয় খুঁজি বলে মোরা হরিনাম করি।
হরিনাম মোরা এ ভুবন তরে মজি প্রেম ভাবে,
সর্বশুচিতে থেকে সর্বদা ভাবি স্বয়ম্ভু তোমারে।
এ অগ্নি ভূ-লয় তবে স্তব্ধ করো;এ মিনতি রবে,
মনের মন্দিরে সদা রাখিব তোমায় অগোচরে।

( অষ্টাদশপদী কবিতা)
লেখক : নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ), পাঠাগার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!