1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবিতা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

অনুজেরে বৃথা বলে
তুলসী দেবী

অনুজেরে বৃথা বলে
দিও নাকো দূরে ঠেলে,
দিও না ফেলে তার শিখর ছিঁড়ে!
হলেও হতে পারে তোমার থেকে,
মহাগুণী গুণবান;অন্তরে অন্তরে।।

মুখে তার বোকা হাসি মেখে,
একান্তে থাকুক সে নিরব-লোকে।
থাকলেও থাকতে পারে তোমার থেকে
মহাবলী বল তার; সর্ব অঙ্গ জুড়ে।।

একটু খানি সময় দিলে
আসিবে সুদিন তার; সময়ের তালে।
একটু খানি সুযোগ করে দিলে
গুছিবে জীবন তার; ফিরিবে অনুকূলে।
একটু খানি ভালবাসা পেলে
জাগিবে হৃদয় তার; সুন্দর ফুলে।

অনুজের ব্যর্থতা যদি নাও পড়ে,
প্রতিভা জ্বলিবে তার; প্রতি ঘরে ঘরে।।
তাই, অনুজেরে বৃথা বলে
দিও নাকো দূরে ঠেলে,
দিও না ফেলে তার শিখর ছিঁড়ে!
পৌঁছলেও পৌঁছতে পারে সভ্যতার শিরে।

লেখক : নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ), পাঠাগার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!