1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পল্লী কবি জসীম উদ্দীনের মৃত্যু বার্ষিকীতে ওয়েবিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৬৪ বার পঠিত


স্টাফ রিপোর্টার : উত্তরণ পাঠাগার এর উদ্যোগে বাংলা ও বাঙালির কবি জসীম উদ্দীন এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী স্মরণে “জসীম উদ্দীন : আমাদের স্বকীয়তার এক দুর্লভ কথক” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক কবি মিনার মনসুর। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জসীম উদ্দীন পল্লী কবি অভিধায় অভিহিত হলেও প্রকৃত অর্থে তিনি গ্রাম্যকবি নন, বরং তার রচনার পটভূমি হচ্ছে গ্রাম। তার লেখকসত্ত্বায় সেই অনন্য কিছু ছিলো বলেই তার সমসাময়িক কবিদের বিপুল প্রভাব সত্ত্বেও মৃত্যুর পঞ্চাশ বছর পরে তিনি আজও স্বমহিমায় টিকে আছেন।

উত্তরণ উপদেষ্টা হাদিসুর রহমান সোহাগ এর সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় এতে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক সঞ্জয় সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!