1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কমলগঞ্জে ৪৪ স্কুলের ৩৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সমাজসেবামূলক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯টি কিন্ডার গার্টেন স্কুল ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৪টি স্কুলের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার আদমপুরের তেতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, উপজেলার সকল স্কুলের আগ্রহে দ্বিতীয় বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯টি কেজি ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু করে বেলা দেড়টায় সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক শান্ত কুমার সিংহ বলেন, সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজসেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুরের অয়েকপম ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও গত ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলের বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!