1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা শিক্ষাবৃত্তি পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি ২০২৩ এর পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ (২৭ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন। অয়েকপম অঞ্জু ও আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীর পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের পর আয়োজন সম্পর্কে উদ্বোধনী বক্তব্য রাখেন কমলগঞ্জ কেজি এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জু।

আলোচনায় অভিভাবক আব্দুল বারী চৌধুরী জালাল, প্রীতম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তপন কালোয়ার, গাজী সালাউদ্দিন ইসলামি একাডেমির অধ্যক্ষ আব্দুস সালাম ও কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯টি ইউনিয়নের ১৮ জন সহ মোট ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!