1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কমলগঞ্জ সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক, মৌলভীবাজার) : শিকড়ের টানে মিলবো মোরা প্রাণের বন্ধনে স্লোগান নিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কমলগঞ্জ সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৮৯১ইং হইতে ২০২৫ইং গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠানের “রেজিস্ট্রেশন ফরম পূরণ শুভ উদ্বোধন” করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৬ উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ পদ্ম মোহন সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উদযাপন কমিটির উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম এবং প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জী।

উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল মতীন স্যারর সুযোগ্য বড় মেয়ে কানাডা প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী (এসএসসি-১৯৮৫) সৈয়দা শবনম উন্মুল মহসীন। এ সময় সকল ব্যাচের উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে নানান সুপরামর্শ প্রদান করেন এবং প্রায় শতাধিক সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন।

রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইন করা করা যাবে এবং অনলাইনে ফরম পূরণ করার জন্য উৎসাহ করা হবে। উপস্থিত হওয়া সকল প্রাক্তন শিক্ষার্থীদের উদযাপন কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয় এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!