1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘কাব্যকলা’ সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ ও পরিশীলিত মানুষ গঠনে কাজ করে যাচ্ছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আবৃত্তি সংগঠন ‘কাব্যকলা’ সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ ও পরিশীলিত মানুষ গঠনে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের কবি মুনা চৌধুরী প্রতিষ্ঠিত এ সংগঠনের রয়েছে এক ঝাঁক আবৃত্তি শিল্পী। দেশজ সংস্কৃতির বিকাশ ও তা বিশ্বদরবারে ছড়িয়ে দেয়া এ সংগঠনের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কবি মুনা চৌধুরীর ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘প্রেম তুই’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ‘কাব্যকলা’ আবৃত্তি সংগঠনের পরিবেশনায় ‘কাব্যকলা উৎসব ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, মুনা চৌধুরী একাধারে কবি, আবৃত্তিশিল্পী, সংগঠক ও সমাজকর্মী। তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুনা চৌধুরীর কবিতা পাঠ করলেই বোঝা যায়- তিনি কবিতাকে কখনোই জটিলতার বন্ধনে আবদ্ধ করতে চাননি। তার কবিতার আরেকটি বিষয় হলো নিসর্গ। এই নিসর্গের মধ্যে থেকে তিনি নিজেই কবিতাকে ভাঙচুরের চেষ্টা করেছেন। নিসর্গ ও প্রেম নিয়ে কবি বেঁচে থাকুক যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। প্রতিমন্ত্রী এসময় কবি মুনা চৌধুরীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মঞ্চসারথি আতাউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!