কাউসার আহাম্মদ দুরুন্ত (কিশোরগঞ্জ): যুব নেতৃত্ব বিকাশ যুবদের আন্তঃ সম্পর্কোন্নয়ন, যুব সংসদের প্রতিনিধিত্ব, যুব নেতৃত্ব বিকাশে পাঠাগারের গুরুত্ব ও ভূমিকা তূলে ধরতে কিশোরগঞ্জের জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি এক শুভেচ্ছা মতবিনিময় সভার আয়োজন করে।
৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সকাল ৪ টায় জেলা সরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় শ্রীলংকার ১৮ জন যুব ও যুব মহিলা প্রতিনিধি এবং দুই জন শ্রীলঙ্কান সরকারের যুব কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রীলংকা যুব বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশে ১০ দিনের সফরে আসেন। এর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।

oplus_0
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ৮৭ এর আমন্ত্রণে বাংলাদেশে এবং ঢাকার বাহিরে রাজশাহী ও কিশোরগঞ্জে বেসরকারী সংস্থা কাইডস্ ও সংযোগ যুব গণ পাঠাগার ও আর্কাইভ এর আমন্ত্রণে এ প্রথম ২০ জন ডেলিগ্যাট কিশোরগঞ্জ সফর করেন।

বিকাল ৪ টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে যুব নেতৃত্ব বিকাশে বেসরকারি গণগ্রন্থাগার ভূমিকা শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আহম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীলংন্কান যুব কাউন্সিল কর্মকর্তা রাজা পাকসে, বিশেষ অতিথি ছিলেন জেলা গ্রন্থাগারিক আজিজুল হক সুমন, হোপ ৮৭ কান্ট্রি ডিরেক্টর রেজাউল করিম বাবু। কাইডস্ নির্বাহী পরিচালক ও সংযোগ যুব গণ পাঠাগার ও আর্কাইভ এর প্রতিষ্ঠাতা শাহ মোঃ সারওয়ার জাহান এর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বেসরকারী গণ গ্রন্হাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন। বিভিন্ন পর্বে সমগ্র অনুষ্ঠান টি তে সংযোগ যুব গণপাঠাগার ও আর্কাইভ এর সদস্য এবং NYF ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য স্হানীয় পর্যায়ের ১০ জন স্বেচ্ছাসেবী দিনব্যাপী একাধিক অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত ছিলেন। কিশোরগঞ্জ পুলিশ প্রশাসনের সার্বিক সহায়তায় নিচ্ছিদ্র নিরপত্তায় সুন্দর পরিবেশে অনুষ্ঠান টি সম্পন্ন হয়।
Leave a Reply