1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কেশবপুরে বেকার যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

কেশবপুরে বেকার যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য গাভী পালন বিষয়ে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান অনুষ্ঠান মঙ্গোলবার সকালে সেবাদান সমাজ কল্যাণ গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবাদান সমাজ কল্যাণ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো: সাগর পারভেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব পুলোক কুমার সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: জসীম উদ্দীন। প্রশিক্ষণ কোর্সে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য ৭ দিন মেয়াদী গাভী পালন বিষয়ে ৩০(ত্রিশ) জন নারী ও পুরুষ স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণকারী যুব প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!