1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র অসাংবিধানিক: মুক্তিযুদ্ধ মঞ্চ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক: প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্রকে অবৈধ, অসাংবিধানিক ও বাংলাদেশের চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মঞ্চের নেতারা এ বক্তব্য দেন। পরে সমাবেশটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ২০১৮ সালের পরিপত্র নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, তা আবেগের বশে দিয়েছিলেন।

রাষ্ট্র আবেগের বশবর্তী হয়ে ঘোষণা দিতে পারে না। তার জন্য আইন আছে, সংবিধান আছে।
তিনি বলেন, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই যৌক্তিক। এই তরুণরা বলে কোটা বৈষম্য। অথচ ছাগলকাণ্ড, এক কোটি টাকা দিয়ে গরু কেনার বিষয়ে তারা কোনো কথা বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। কিন্তু তারা কথা বলেনি। তারা মতিউরের মত, সাব-রেজিস্ট্রারের মতো চোর হতে চায়। তারা মনে করে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের জন্য হুমকি। কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা তো দেশটাকে ভালোবাসেন, দেশের উন্নয়নে কাজ করেন। মুক্তিযোদ্ধা কোটা বহাল না হলে ‘সর্বাত্মক আন্দোলন’ গড়ে তুলে রাষ্ট্রকে তা মেনে নিতে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ২০১৮ সালের পরিপত্র অবৈধ, অসাংবিধানিক, বাংলাদেশের চেতনা-পরিপন্থী। তাই হাইকোর্ট এটি বাতিল করেছেন। কোটা আমাদের সাংবিধানিক অধিকার। এটি বঙ্গবন্ধু ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের দিয়েছিলেন। আমরা চাই, কোটা বহাল থাকুক।

তিনি আরও বলেন, কোটা বৈষম্য করে না। এটা সমান সুযোগ-সুবিধা তৈরি করে। কোটার কারণে আজ নারীরা সরকারি চাকরি পাচ্ছে। জেলা কোটার কারণে শহরের ছেলে মেয়েদের সঙ্গে গ্রামের ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। সমান অধিকার নিশ্চিতে কোটার প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!