1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৬ বার পঠিত

চাইহ্লাউ মারম (খাগড়াছড়ি প্রতিনিধি) : স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগার যৌথ আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা দিকে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উথোয়াইচিং মারমা, খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারে অধীনে নিবন্ধনকৃত বেসরকারি পাঠাগার, সাংবাদিক, অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুতেই টিম রেং নৃত্যদল একটি সম্প্রীতি বাংলা গানের নৃত্য পরিবেশন করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান ওয়েন চাকমা।

আলোচনায় অতিথিরা গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্মার্ট গ্রন্থাগার গড়ে তুলতে গ্রন্থাগারকে ডিজিটালাইজ করা প্রয়োজন মনে করেন। পরে সভাপতি বক্তব্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামী অর্থবছরে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক একটি করে শহীদ মিনার স্থাপন করা হবে বলে ঘোষণা দেন।

এর আগে সকাল ৯টা দিকে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক হয়ে টাউন হল প্রাঙ্গন ঘুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়।

শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারে নিবন্ধনকৃত ৩টি শ্রেষ্ঠ বেসরকারি পাঠাগারকে সম্মাননা স্মারক ও ১টি করে বুকসেলফ প্রদান এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় ২৫জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!