1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে স্কুল গ্রন্থাগার কমিটি গঠন, সভাপতি আসমা আক্তার ও সাধারণ সম্পাদক সুনীতা মারমা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৮১ বার পঠিত

চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি) : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল গ্রন্থাগার কমিটি গঠন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টা ঘটিকায় স্কুল হলরুমে এই কমিটি গঠন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রন্থাগার শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার ও ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা প্রসন্ন রায় প্রমুখ।

ঘন্টাব্যাপী মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ও ভ্রাম্যমাণ লাইব্রেরি এর উদ্যোগে এক কবিতা আবৃত্তি দুটি ভাগে আবৃত্তি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি শেষে আসামা আক্তার, সুনীতা মারমা, সাজেদা আক্তার, সুইটি দেবনাথ, তানজিনা আক্তার ও আঁখি চাকমা এই ৬ জনকে পুরষ্কার দেওয়া হয়। এদিকে জেলার ভ্রাম্যমাণ লাইব্রেরির অনলাইন ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় সুনীতা মারমাকে ৩য় পুরষ্কার দেওয়া হয়।

শেষে একটি স্কুল গ্রন্থাগার কমিটি গঠন করা হয়। ১৭জন বিশিষ্ট কমিটিতে সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক সুনীতা মারমা এবং হ্লাম্রা মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১ বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!