1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীনে বিশ্ব সাহিত্য কেন্দ্র এর খাগড়াছড়ি ইউনিট ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্যোগে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় স্কুল হলরুমে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা মডারেটর দ্বায়িত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাইখইন মারমা ও বৃন্দা মজুমদার। এছাড়া ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা খাগড়াছড়ি ইউনিট এর প্রসন্ন রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কবিতা আবৃত্তি বিষয় ছিলো কবি নির্মলেন্দু গুনের কবিতা।কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় আটজন শিক্ষার্থী অংশগ্রহণে সুইক্রাথুই মারমা ১ম স্থান, মাসুমা আক্তার ২য় ও সাইনুএ মারমা ৩য় স্থান লাভ করে।

আর বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিলো যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বর্তমান শিক্ষাক্রম কি ফলপ্রসু? এতে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও ১০ম শ্রেণির শিক্ষার্থী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে পক্ষ দলের আসমা আক্তার, সুইটি দেবনাথ ও সাজেদা আক্তার এতে বিজয়ী লাভ করে।

শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!