1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসতে পারে বৃহস্পতিবার

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৩৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : খ্যাতিমান লেখক, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনতে আগামী সোমবার ব্রিটিশ সরকারের দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছানো হবে। সেখানে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সম্ভাব্য নিকটতম সময়ে বিমানের ফ্লাইট আছে বুধবার।

লন্ডন থেকে বুধবার রওয়ানা হলে পরদিন বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছাবে। মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হতে পারে। কেউ কেউ বলছেন, জানাজা নামাজ শহীদ মিনারের কাছাকাছি কোনো স্থানে আয়োজন করার জন্য। সে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর জানাজা হতে পারে। তার কবরের জন্য জায়গা আগেই নির্ধারণ করা আছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজের কবরের পাশে মরদেহ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!