1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

গুণিজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। সেজন্য গুণিজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। চলচ্চিত্র ও ফ্যাশনসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন তারকা শিল্পী ও গুণিজনদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড (বাইফা) কর্তৃপক্ষ সে মহান দায়িত্বটি পালন করেছে। সেজন্য বাইফা’কে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রের হল অব ফেমে ‘নতুনধরা’ এর সৌজন্যে ‘ড্রিমস্ শোবিজ’ ও ‘ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট’ আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

উদ্বোধক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত চলচ্চিত্র শিল্পে অনেক উন্নতি করেছে। কিন্তু দুঃখের বিষয় হল যে আমাদের দেশে নানা কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, চলচ্চিত্র শিল্প সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি, বাইফা’র প্রধান উপদেষ্টা ও নতুনধরা’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদিউজ্জামান এবং ভাসাভি ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইফা’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট ‘ এর সেক্রেটারি এমদাদুল হক তৈয়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!