1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ঘোষকামতা গণপাঠাগারের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫৩ বার পঠিত


স্টাফ রিপোর্টার : গতকাল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঘোষকামতা গণপাঠাগার এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকালে গণপাঠাগারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোষকামতা গণপাঠাগারের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রাজিবের সভাপতিত্বে ও গণপাঠাগারের কার্যকরি কমিটির সদস্য ফাহিমা আক্তার প্রমির সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনা অংশগ্রহণ করেন সোনাইমুড়ী অন্ধকল্যান সমিতি আই হসপিটালের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঞা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, ঘোষকামতা গণপাঠাগারের সভাপতি শাহাদাত হোসেন রিকাউন, ঘোষকামতা গণপাঠাগারের সাবেক সভাপতি শম্ভু চন্দ্র পাল, ঘোষকামতা গণপাঠাগারের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাগর প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন স্বর্ণালি আচার্য, ইফাজ, তৃষা, দীপা ও তানভীর। ‘বই হোক নিত্যদিনের সঙ্গী’ এই স্লোগানকে সামনে নিয়ে ঘোষকামতা গণপাঠাগার ১৮ বছরের পথচলাতে পাঠাগারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আগামীদিনেও পাঠাগার আন্দোলনকে এগিয়ে নিতে দেশে ও প্রবাসের পাটাগারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতার প্রত্যাশা করেন বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!