1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ঘোষকামতা গণপাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের বই পাঠ করা ও পাঠাগার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে আজ বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন ঘোষকামতা গণ পাঠাগার কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। এই মহতী আয়োজনে সভাপতিত্ব করেন জনাব শাহাদাত হোসেন রিকাউন, সভাপতি ঘোষকামতা গণ পাঠাগার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহি অফিসার, সোনাইমুড়ী নোয়াখালী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা ভুইয়া, সাধারণ সম্পাদক, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র ভূমিক,সহকারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব ড. আবিদুর রহমান, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জনাব কবির হোসেন খোকন, চেয়ারম্যান, ৬ নং নাটেশ্বর ইউনিয়ন পরিষদ,জনাব ফখরুল ইসলাম লেখক ও গবেষক, জনাব সাইফুল ইসলাম শাকিল, সহকারী কমিশনার, ৪০ তম বিসিএস এ সাময়িক সুপারিশ প্রাপ্ত। পাঠাগারের সদস্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জনাব শম্ভু চন্দ্র পাল, সাবেক সভাপতি ঘোষকামতা গণপাঠাগার, জনাব মাঈন উদ্দিন ভূইয়া মোহন, সাংগঠনিক সম্পাদক, ঘোষমমতা গণ পাঠাগার, জনাব আরিফুর রহমান সাগর, সাধারণ সম্পাদক ঘোষকামতা গণ পাঠাগার। কোরআন তেলাওয়াত করেন পাঠাগার সদস্য ফরহাদ হোসেন, গীতা পাঠ করেন জনাব দ্বীপ চক্রবর্তী, কোষাধ্যক্ষ, ঘোষকামতা গণপাঠাগার। জাতীয় সংগীত পরিবেশ করেন পাঠাগার সদস্য তৃষা,অন্তরা ও দীপা। এই মহতী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব স্বর্ণালী আচার্য, সংস্কৃতি সম্পাদক,ঘোষকামতা গণ পাঠাগার। উক্ত আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী ও পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!