1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

চিরিরবন্দরে অগ্নিকান্ডে তিন পরিবারের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২২০ বার পঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে চিরিরবন্দর দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়া এলাকার ভ্যান চালক আব্দুল লতিফ ও তার ছেলে জাহাঙ্গীর আলম এবং ভাতিজা শাহ আলম এর বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গন জানান আগুন কি ভাবে লাগে আমরা জানিনা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের গরু,ছাগল,ধান, চাল,দলিল পত্র, নগদ টাকা, স্বর্ণালংকার,টিভি, ফ্রিস,ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এদিকে আগুন লাগার খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা,
চিরিরবন্দর থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি-বজলুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রত্যেককে দুই বান্ড করে টিন, ৫ টি করে কম্বল ও ৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ ১০টি কম্বল,শাড়ী ও লুঙ্গী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!