1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জগন্নাথপুরে মানব সেবায় প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ত মানবতার সামাজিক সংগঠন রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ২ বছর পূর্তি উপলক্ষে মানব সেবায় প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গোল্ডেন ভিউ স্কুলের মাঠে ফাউন্ডেশনের সহ-সভাপতি জাহির আলীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ এসএম ফরিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জালালপুর ক্বাসীমুল উলুম মাদ্রাসা মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সুন্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শাহ দিলাওয় আলী। স্বাগত বক্তব্য দেন রাকিব আলী ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক ও যুবলীগ নেতা কয়ছর রশিদ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি রাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি আশাহিদ আলী আশা, জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি গোলাম সারোয়ার প্রমুখ। এ সময় সংবাদকর্মী রুম্মান আহমদ, রাহুল মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!