1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জনতা ব্যাংক লিমিটেড এর শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংক লিমেটড, সিলেট বিভাগে কর্মরত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণের কৃতি সন্তানদের এসএসসি, এইচএসসি এবং সমমান ও অনার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের এমডি এন্ড সিইও স্বাক্ষরিত প্রশংসাপত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এমডি এন্ড সিইও এর পক্ষ থেকে বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এ শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাদের অভিভাবকদের উপস্থিতিতে বিতরণ করেন । তিনি তার বক্তব্যে বলেন ব্যাংকের পক্ষ থেকে এ বৃত্তি ও প্রশংসাপত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে আরো ভালোভাবে লেখাপড়া দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। তিনি আরো বলেন ব্যাংকাররা যেভাবে ব্যাংকে জনগণের সেবায় কাজ করছে, তেমনিভাবে পরিবারেও সময় দিয়ে সন্তানদেরকে সুশিক্ষিত করে তুলছে, যার প্রেক্ষিতে আজ এ বিশাল সংখ্যক কৃতিসন্তানদেরকে বৃত্তি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক সন্তান বৃত্তি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস দেব, এরিয়া অফিস, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পাল, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশীষ চক্রবর্তী, মোঃ আব্দুর রহমান, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, রাজিব কুমার মিত্র, আকলিমা খাতুন, সিনিয়র অফিসার মোঃ আবুল বাসার, মোঃ জিয়াউর রহামসহ, বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীগন। উল্লেখ্য, ব্যাংকের পক্ষ থেকে সিলেট বিভাগে ২০ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!