1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জনতা ব্যাংক হবিগঞ্জ কর্পোরেট শাখার এজিএম শুভাশিস চক্রবর্তী কে বিদায় সম্বর্ধনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জের সহ-সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি হবিগঞ্জ কর্পোরেট শাখার ম্যানেজার (এজিএম) শুভাশিস চক্রবর্তী’র বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা জনতা ব্যাংকে অনুষ্ঠিত হয়। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের ডিজিএম আনোয়ার আল রশীদ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক ইমামবাড়ী শাখার ম্যানেজার মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি সোনালী ব্যাংকের এসপিও টিএসএন সেলিম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ, সহসভাপতি ব্র্যাক ব্যাংকের ম্যানেজার অশোক দত্ত, সাংগঠনিক সম্পাদক প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার তপন ভট্টাচার্য, নবাগত ম্যানেজার শৈলেন্দ্র শর্মা, জনতা ব্যাংকের ম্যানেজার আঃ রকিব, মকছুদ আলী, আলমগীর আহমেদ, কাওছার আহমেদ রোমেল সহ জনতা ব্যাংকের কর্মকর্তা বৃন্দ। জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ও ব্যাংকার্স এসোসিয়েশনের নেতা নাদিরুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভা শেষে ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি শুভাশিস চক্রবর্তী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!