1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জবিতে নতুন তিন বিভাগের অনুমোদন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে তিনটি নতুন বিভাগ অনুমোদন দেওয়া হয়েছে। বিভাগ তিনটি হলো- ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য। এ নিয়ে জবিতে মোট অনুষদ সংখ্যা দাঁড়ালো৭টি, আর বিভাগ সংখ্যা হলো ৩৮ টি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিনটি বিভাগের অনুমোদন দেয়।শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, চারুকলা বিভাগের ভেতর এই তিনটি বিষয় ছিল। আলাদা করে ডিগ্রি নিতে হচ্ছিল। আমরা অনেক চেষ্টা করেছি যেন, স্বতন্ত্র তিনটি বিভাগ করা যায়। এখন থেকে চারুকলা বিভাগ থাকবে না। চারুকলা অনুষদ হবে। আর চারুকলা অনুষদের অধীনে তিনটি বিভাগ তথা- ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য আলাদা করে চলবে। অন্য বিভাগগুলোর মতো চলবে।

উপাচার্য আরো বলেন, তিনটি বিভাগ করার মাধ্যমে শিক্ষার্থী উপকৃত হবে। তিনটি বিভাগে বেশি ছাত্র পড়তে পারবে। নির্দিষ্ট বিষয়ে পেশাগতভাবে বেশি দক্ষ হতে পারবে। চাকরির বাজারে ভালো সুযোগ পাবে।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সাক্ষরিত জবির বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্তে প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে।

চারুকলা অনুষদের অধীনে ৩টি বিভাগে (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য) প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

এছাড়া আরো বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

পাঠদানের সুবিধার্থে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া যাবে। তবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!