1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘জলসিঁড়ি পাঠাগার’ গ্রামীণ জনপদের বাতিঘর

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ‘আলোর পথে দুর্নিবার’ স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের অন্তরর্গত নিভৃত পল্লী সিকন্দরপুর গ্রামে আলো ছড়াচ্ছে ‘জলসিঁড়ি পাঠাগার’। ১৭ ডিসেম্বর ২০২০ ইংরেজি তারিখে প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগারটি গ্রামের পাঠ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে পাঠাগারের বইয়ের সংখ্যা প্রায় পাঁচ শত (৭০০)। পাঠাগারের ১০০ জন রেজিস্ট্রার্ড সদস্যের বাইরে সাধারণ পাঠক রয়েছেন প্রায় ছয় শত (৬০০) জন। শুক্রবার ছাড়া বাকী ছয় দিন বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে পাঠ কার্যক্রম।

‘জলসিঁড়ি পাঠাগার’-এর পরিচালনায় রয়েছে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি। আর এই পাঠাগারটি প্রতিষ্ঠা করে গ্রামীণ জনপদে আলো ছড়ানোর প্রচেষ্ঠা করে যাচ্ছেন, বরেণ্য চিকিৎসক ডা. রুহুল আমীন এ হাসান। তাঁর সাথে যোগাযোগ করলে তিনি বলেন- ‘এই পাঠাগার আমার স্বপ্নের প্রতিফলন। আমাদেরকে বড় মানুষ হতে হলে মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির অর্জনের পথে হাঁটতে হবে। আর এই পদক্ষেপের সর্বাগ্রে প্রয়োজন মুক্ত জ্ঞান অন্বেষণ। একমাত্র মুক্ত জ্ঞান অন্বেষণের মাধ্যমেই আমাদের প্রিয় বাংলাদেশকে মৌলবাদ মুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলা সম্ভব। আর এজন্য দেশের সচেতন নাগরিকদের পাঠাগার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।’ তিনি তাঁর স্বপ্নের ‘জলসিঁড়ি পাঠাগার’-এর উন্নয়নে সমাজের সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!