1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে জাগ্রত আছিম গ্রন্থাগারের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি- ২০২৩ এর উদ্বোধন হয়েছে আজ।

রবিবার (২৮ মে, ২০২৩) বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রেজ্জাক দুলাল, জাগ্রত আছিম গ্রন্থাগারের উপদেষ্টা এবং আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ গোলাম ফারুক, সিনিয়র শিক্ষক জনাব হারুন-অর-রশীদ, সহকারী শিক্ষক জনাব মামুনুর রশীদ এবং মিনহাজুল আবেদীন নান্নু।

এসময় জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার, পাঠচক্র বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম আশিক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক হাদীউল ইসলাম মিয়াদ এবং গ্রন্থাগারের সদস্য তাফসিরুল তালুকদার লুব্ধ উপস্থিত ছিলেন।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ জানান, “এখন থেকে পুরো বর্ষাকালব্যাপী আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে, ইনশাআল্লাহ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামভিত্তিক আগ্রহী মানুষদের মাঝে গাছের নিরাপত্তা ও পরিচর্যার বিষয়ে নিশ্চিত হয়ে গাছের চারা উপহার দেওয়া হবে এবং উপর্যুক্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বৃক্ষরোপণের পাশাপাশি বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টি এবং বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সেইসাথে বিভিন্ন বিদেশি গাছের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি দেশিয় ফলদ গাছ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কেও মানুষকে সচেতন করা হবে, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!