1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ) : বিশিষ্ট লেখক ও সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর, ২০২৩) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার মিলনায়তনে বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ এর সঞ্চালনায় উক্ত গ্রন্থপাঠ কার্যক্রমে সভাপতিত্ব করেছেন জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাদেকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তথ্যবহুল, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফুল আলম কাজল।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার ছাইদুর রেজা, আছিম পাটুলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান, জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য জিএম মারুফ আল সোয়াদ, গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার, সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ সহ গ্রন্থাগারের নিয়মিত পাঠক এবং সদস্যবৃন্দ।

এসময় পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত “আমাদের ছোট রাসেল সোনা” বই এবং “বেদনায় ভরা দিন” নিবন্ধটি পাঠ করে তাদের অনুভূতি প্রকাশ করেছে।

উক্ত পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী তিনজন সেরা পাঠককে ৩ টি করে বই, অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা পুরষ্কার ১ টি করে বই এবং ৫ জন পাঠককে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ জানান, “বিশিষ্ট লেখক ও সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ৩০ টি বেসরকারি গ্রন্থাগারের পাঠকদের অংশগ্রহণে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিশেষ পাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য দুই জন পাঠক নির্বাচিত করা হয়েছে আজ। আশা করছি, নির্বাচিত দু’জন পাঠক জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!