1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ – এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ উপলক্ষে আজ সকাল ১০.০০ টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও বই পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান সাদেক।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় আছিম এর প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পদ তালুকদার, সহঃ অর্থ সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, কার্যকরী সদস্য শ্রাবণ সরকার, মোঃ নিরব হাসান, আদিল আহনাফ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই দিনটিকে স্মরণ করে ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগার গুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।” এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়।
গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান জানান, “জাতীয় গ্রন্থাগার দিবস এবং জাগ্রত আছিম গ্রন্থাগারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগারের উদ্যোগে মাসব্যাপী বই পাঠ কর্মসূচি চলমান রয়েছে। অংশগ্রহণকারী পাঠক / শিক্ষার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!