1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উৎযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৩ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে আজকে (শনিবার) বিকাল ৪.০০ ঘটিকা থেকে “জাতীয় জীবনে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভা, বই পড়া কর্মসূচি ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান আকন্দ।

এসময় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য ও জাতীয় জীবনে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা ও শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান এবং আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম ফারুক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য জি,এম মারুফ আল সোয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার হোসাইন সাগর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আহমেদ এবং জাগ্রত আছিম গ্রন্থাগারের কার্যকরী সদস্য আরিয়ান আহমেদ দেলোয়ার ও মোঃ জাহিদুল ইসলাম সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এজন্য ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারীকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগারগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।”

এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়। এরপর জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রয়াত উপদেষ্টা মোঃ মুজিবর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি শোয়াইব হাসান শিবলী ও সাধারণ সম্পাদক জাকির হাসান কাউসার উক্ত আলোচনা সভা, বই পড়া কর্মসূচি ও পাঠ প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!