1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে ‘আন্তর্জাতিক গ্রন্থ দিবস’ উৎযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : আজ ২৩ এপ্রিল, ২০২২ ‘আন্তর্জাতিক গ্রন্থ দিবস’ উৎযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে আজ সকাল ১০.০০ ঘটিকায় সকলের মাঝে বই পড়ার আগ্রহ বাড়িয়ে তুলতে আলোচনা সভা, বই পড়া কর্মসূচি এবং পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা, বই পড়া কর্মসূচি এবং পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ।

এসময় ‘আন্তর্জাতিক গ্রন্থ দিবস ২০২২’ এর প্রতিপাদ্য ও দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট সামাজিক সংগঠক মুফতী সোলাইমান মাহমুদী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আহমেদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, জাগ্রত আছিম গ্রন্থাগারের কার্যকরী সদস্য মাহমুদুল হাসান নাঈম সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আজ ২৩ এপ্রিল আন্তর্জাতিক গ্রন্থ দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক গ্রন্থ দিবসের মূল উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।”

এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়। সেইসাথে সারাদেশে ছড়িয়ে থাকা অসংখ্য অবহেলিত বেসরকারি গ্রন্থাগার গুলোর বইয়ের সংগ্রহকে সমৃদ্ধ করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ উক্ত আলোচনা সভা, বই পড়া কর্মসূচি ও পাঠ প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!