1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০২ বার পঠিত

ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ) : “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ০৫ জুন (রোববার) সারাদেশে পালিত হবে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২।

এ উপলক্ষে আজকে (শনিবার) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আদর্শ উচ্চ বিদ্যানিকেতনে স্থানীয় জাগ্রত আছিম গ্রন্থাগারের পক্ষ থেকে আমলকি, হরিতকি, জলপাই, জাম, মেহগনি ও রেইনট্রি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রেজ্জাক, আদর্শ উচ্চ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জনাব র,ই শামস আল আসাদ, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজাহান তরফদার, আদর্শ উচ্চ বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম এবং আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আবু তাহের।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পক্ষ থেকে বিদ্যালয় দু’টিতে গাছের চারা পৌঁছে দিয়েছেন গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ, সহ-সভাপতি এবিএম জাকির হাসান কাউসার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান।

আয়োজকরা জানান, “জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ২০২২ এর ১ম ধাপে গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত গ্রন্থাগারের সদস্য, শুভাকাঙ্খী ও পথচারীসহ বিভিন্ন স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫৪৪ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সামনে রেখে আমাদের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির ২য় ধাপ আজকে থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই ২ টি স্কুলে গাছের চারা উপহার প্রদান করা হয়েছে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পুরো বর্ষাকালব্যাপী চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!