1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২০৭ বার পঠিত

ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার এর উদ্যোগে শোক র‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, বই পাঠ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর তত্ত্বাবধানে উক্ত শোক র‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, বই পাঠ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য শোয়াইব হাসান শিবলী।

উক্ত শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিবন্ধী বিদ্যালয় আছিম এর প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান ও জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য জি,এম মারুফ আল সোয়াদ উপস্থিত ছিলেন।

এছাড়াও গ্রন্থাগার পরিচালনা কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ সাকিব হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ দেলোয়ার, পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম ঈশাত, আপ্যায়ন সম্পাদক ইমাম মেহেদী হাসান, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম আকাশ, নাজাজুল আল রুখসাত স্বাধীন, আরাফাত রহমান সহ গ্রন্থাগারের সাধারণ সদস্য ও পাঠকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আজ ১৫ আগস্ট, ২০২২ সকাল ১১ টা থেকে জাগ্রত আছিম গ্রন্থাগারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরপর গ্রন্থাগারের সামনের সড়কগুলোতে শোক র‍্যালী করা হয়। এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পার্শ্ববর্তী ৯৯নং কান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!