1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রফেসর ড. আঃ মান্নান আকন্দ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২২৭ বার পঠিত

জিল্লুর রহমান (ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ) : আজকে বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে অবস্থিত জাগ্রত আছিম গ্রন্থাগারে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ, সহ-সভাপতি জাকির হাসান কাউসার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রন্থাগারের সদস্যবৃন্দ।

অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ জাগ্রত আছিম গ্রন্থাগার প্রতিষ্ঠা ও পরিচালনার কথা উল্লেখ করে বলেন, “উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই। সংগঠনটি সবার সাহায্য ও সহযোগিতা পেলে অর্থবহ হয়ে উঠবে। আমি এর উত্তরোত্তর উন্নয়ন কামনা করি।”

অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসাথে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন তিনি। অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শনের পর গ্রন্থাগারের পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!