1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪০৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে দেশের বেসরকারি গ্রন্থাগারের পাঠক/শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বেসরকারি গ্রন্থাগার থেকে অংশগ্রহণকারী পাঠক/শিক্ষার্থীদের পঠিত গ্রন্থটি সম্পর্কে প্রবন্ধাকারে লিখিত ও মৌখিক অভিমত/অভিব্যক্তি মূল্যায়নকারীর মাধ্যমে মূল্যায়ন করে সেরাদের সেরা পাঠক/শিক্ষার্থী নির্বাচন করা হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণকারী ৩৯টি গ্রন্থাগারের মোট ৭২ জন পাঠক/শিক্ষার্থীর মধ্য থেকে ‘ক’ ও ‘খ’ বিভাগের প্রতিটি থেকে ১ জন করে সেরা ১০ জন করে দুই বিভাগে/ক্যাটাগরিতে মোট ২০ জন পাঠক/শিক্ষার্থী সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত সেরা ২০ জন পাঠক/শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী অন্য ৫২ জন পাঠক/শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়ার লক্ষ্যে ২৯ মে ২০২৫ সকাল ১০:০০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মফিদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সেরা পাঠক/শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ফরহাদ সিদ্দিক ও কথাসাহিত্যিক ও শিক্ষক জনাব আহমাদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও কথাসাহিত্যিক শাহানাজ মুন্নী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলা/উপজেলা ও প্রান্তিক পর্যায়ে এ ধরণের পাঠ কার্যক্রম প্রকৃত বইপ্রেমীদের উৎসাহিত করে। বইয়ের দিকে নতুন প্রজন্মকে নিয়ে আসার জন্য এ ধরণের আরো বেশি বেশি কার্যক্রম গ্রহণ করতে হবে। আরো বিস্তৃত পরিসরে পাঠকের চাহিদা অনুযায়ী বই নির্বাচন করে দেশব্যাপী বেসরসাকারি গ্রন্থাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে বইকেন্দ্রিক আয়োজন আরো বাড়াতে হবে।
জাতীয়ভিত্তিক এই গ্রন্থপাঠ কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়নে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ‘ক’ ও ‘খ’ প্রতিটি বিভাগ থেকে সেরাদের সেরা হিসেবে ১০ জন করে মোট ২০ জন পাঠক/শিক্ষার্থীর প্রত্যেককে ৫,০০০/- টাকা মূল্যমানের গ্রন্থ, নগদ অর্থ ও একটি করে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য পাঠক/শিক্ষার্থীর প্রত্যেকে ১,০০০/- টাকা সমমূল্যের গ্রন্থ, নগদ টাকা ও একটি করে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করে ঢাকাস্থ কামাল স্মৃতি পাঠাগারের পাঠক-শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!