1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রে গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৭১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত সারাদেশের বেসরকারি গ্রন্থাগারিকদের চার দিন ব্যাপী ‘জ্ঞান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’ (৬৩ তম ব্যাচ) আজ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা: হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “বেসরকারি গ্রন্থাগার সমূহের অনেকই প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো কাজ করছে। চার দিন ব্যাপী এই প্রশিক্ষণ তাদেরকে আরো উজ্জীবিত ও দক্ষ করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।”
সভাপতি তাঁর বক্তব্যে বলেন- “জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে সরেজমিনে বেসরকারি গ্রন্থাগার সমূহের সরেজমিনে পরিদর্শন চলছে, এর মাধ্যমে যে সকল গ্রন্থাগার নিষ্ক্রিয় কিংবা অচল অবস্থায় রয়েছে তাদের বাতিল করে কার্যকর গ্রন্থাগার সমূহের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা চলছে। এই প্রশিক্ষণ আপনাদেরকে গ্রন্থাগার পরিচালনায় আরো দক্ষ করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।”
প্রথম দিনের সেশনসমূহ পরিচালনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মোঃ জামাল উদ্দিন, সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান ফকির, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
প্রশিক্ষণ চলবে ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। এই প্রশিক্ষণে সারাদেশের বিভিন্ন জেলার ৬০টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!