1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার: ‘সমৃদ্ধ হোক পাঠাগার, এই আমাদের অঙ্গীকার’ শিরোনামে আজ ৫ ফেব্রুয়ারি সারাদেশে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ । জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আজ বিকেল ৩.০০টায় জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরীন জাহান, আলোচক হিসেবে ছিলেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ, আলোচক হিসেবে ছিলেন সাংবাদিক কাজী আলিম-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। এছাড়া বেসরকারি গ্রন্থাগারিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী। পাঠকদের মধ্য হতে সীমান্ত গ্রন্থাগারের পাঠক শিশির সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই বেসরকারি গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!