1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘পাঠকের দৃষ্টিতে সেরা বই’ শীর্ষক কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন আজ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষে  জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘পাঠকের দৃষ্টিতে সেরা বই’ শীর্ষক কার্যক্রমের আজ চূড়ান্ত মূল্যায়ন, বই নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সারাদেশ থেকে অংশগ্রহণকারী ৩৫ টা বেসরকারি গণগ্রন্থাগারের পাঠক শিক্ষার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫ জন পাঠক শিক্ষার্থীর পছন্দের বইটির উপর মৌখিক পাঠ প্রতিক্রিয়া শোনা হয়। বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে তন্মধ্যে ৫জনকে সেরা নির্বাচন করা হয়। অংশগ্রহণকারী ৩৬ টা বেসরকারি গণগ্রন্থাগার গুলো হলো- ১. চরফ্যাশন পাবলিক লাইব্রেরী, ভোলা, ২. সৃষ্টি পাঠকদান, রুপনগর৷ ৩. মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী, মৌলভীবাজার, ৪. কবি নজরুল পাঠাগার, গাইবান্ধা, ৫. জ্ঞানতীর্থ গ্রন্থাগার, কিশোরগঞ্জ, ৬. চেলাছাড়া আলোড়ন পাঠাগার, রাঙ্গামাটি, ৭. সোনালী সুদিন পাঠাগার, চাঁদপুর, ৮. বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাশ গ্রন্থাগার, হবিগঞ্জ, ৯. অনির্বাণ পাঠাগার, কদমতলী, ঢাকা, ১০. সীমান্ত গ্রন্থাগার, গেন্ডারিয়া, ঢাকা, ১১. কামাল স্মৃতি পাঠাগার, গেন্ডারিয়া ঢাকা, ১২. মোখলেসুর রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, ঠাকুরগাঁও, ১৩. গ্লোরিয়াস লাইব্রেরী, দিনাজপুর, ১৪. বাতিঘর আদর্শ পাঠাগার, টাঙ্গাইল, ১৫. উত্তরণ পাঠাগার, গাইবান্ধা, ১৬. লেখিকা নাসরিন রেখা গ্রন্থাগার, কূপতলা  গাইবান্ধা, ১৭. সচেতন শিক্ষার্থীর সংঘ পাঠাগার, কুড়িগ্রাম, ১৮. ছাত্তার মাস্টার পাবলিক লাইব্রেরী, শার্শা, যশোর, ১৯. আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার, পাবনা, ২০ ভাষা ও স্বাধীনতার সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশন পাঠাগার, জামালপুর, ২১, রাজাখালি উন্মুক্ত পাঠাগার, পেকুয়া, কক্সবাজার, ২২. শেখ আমানুল্লাহ গ্রন্থাগার, গোপালগঞ্জ, ২৩. মুকুল ফৌজ পাঠাগার,মিরপুর, ঢাকা, ২৪. নেতাজী ছালামত উল্লাহ মিয়া স্মৃতি পাঠাগার, চরফ্যাশন, ভোলা , ২৫. আলোকিত মালিটারী ফুটন্ত অভিযান গ্রন্থাগার, লালমনিরহাট, ২৬. সপ্নদ্রষ্টা পাঠাগার, তুলসীঘাট, গাইবান্ধা, ২৭. মজুমদার পাবলিক লাইব্রেরি, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২৮. জাগ্রত আছিম গ্রন্থাগার,ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ২৯. আলোকবর্তিকা গ্রন্থালয়, ৩০. বিজয় একাত্তর গণগ্রন্থাগার,সেনবাগ, নোয়াখালী, ৩১. এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জ, ৩২. গ্রন্থবিতান, লালবাগ, ঢাকা, ৩৩. উত্তরা পাবলিক লাইব্রেরি,উত্তরা, ঢাকা, ৩৪. অজিৎ স্মৃতি পাঠাগার,সুনামগঞ্জ, ৩৫. বজলুর রহমান গ্রন্থাগার,মিঠাপুকুর, রংপুর, ৩৬.  চিরি নদীর বাতিঘর, দিনাজপুর।
আজ দুপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের ২য় পর্ব অর্থাৎ সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাজ্জাদ শরীফ। অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নি এবং কথাসাহিত্যিক পারভেজ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার ও সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন- “হাজারো লক্ষ বইয়ের মাঝে একজন পাঠকের জন্য একটি বইকে সেরা বলা কঠিন, অনেকগুলো বই প্রিয় থাকতেই পারে, এরপরও অংশগ্রহণকারীর যে চেষ্টা করেছে তা প্রশংসার দাবি রাখে।” জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বলেন- “আমরা কিভাবে বই রিভিউ করতে পারি, কিভাবে বই পড়তে পারি তার উপর কর্মশালা করা প্রয়োজন। জাতীয় গ্রন্থকেন্দ্র এ ধরণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে।”

বক্তব্যরত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

আজকের অংশগ্রহণকারীদের মধ্যে সেরা নির্বাচিতদেরকে পুরস্কার হিসেবে ৩০০০ টাকা নগদ অর্থ ও ২০০০ টাকা সমমূল্যের বই এবং সনদপত্র প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী বাকিদেরকে ১০০০/- টাকা নগদ অর্থ ও ১০০০ টাকা সমমূল্যের বই ও সনদপত্র পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অন্যন্য সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র সংশ্লিষ্ট গ্রন্থাগারের মাধ্যমে তাদের নিকট পৌছে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়া হয়। সেরা ৫জন সেরা নির্বাচিতরা হচ্ছেন- ১. সোনিয়া খানম আভা, গ্রন্থবিতান গ্রন্থাগার, লালবাগ, ঢাকা; ২. নিহারা চক্রবর্তী, কামাল স্মৃতি পাঠাগার, ঢাকা; ৩. মোঃ নাজমুল হাসান খান, সৃষ্টি পাঠোদ্যান, রূপনগর, ঢাকা; ৪. সাজেদা আক্তার শাম্মী, জাগ্রত আছিম গ্রন্থাগার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ; ৫. সব্যসাচী চকদার পার্থ, অজিৎ স্মৃতি পাঠাগার, সুনামগঞ্জ।

সেরা

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও অতিথিদের সাথে সেরা পাঁচ কৃতি পাঠকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!