1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি প্রতিনিধি) : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা দিকে স্কুল হলরুমে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা মডারেটর দ্বায়িত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শৈপল কান্তি চাকমা, সহকারী শিক্ষক মোঃ রেজাউল হক, সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্মার্ট গ্রন্থাগার প্রয়োজনীয়তা কেন? এই বিষয়টি কেন্দ্র করে পক্ষ বিপক্ষ দল অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা। পরে আসমা আক্তার এর বিপক্ষ দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা সুইটি দেবনাথ।

এর আগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগীতায় ৮জন ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণির ছাত্রী অংশগ্রহণ করে। এতে সাইনুএ মারমা ১ম, মিম আক্তার ২য় ও মিলিপ্রু মারমা ৩য় স্থান লাভ করে। রচনা প্রতিযোগীতায় ৮জন অংশগ্রহণে উর্মি চাকমা ১ম, ঝুমা চাকমা ২য় ও মাহিয়া আক্তার ৩য় স্থান লাভ করে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ প্রদান ও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!