1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল নতুন পরিচালক সাখাওয়াত উল্লাহ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩২৩ বার পঠিত
পাঠাগার বার্তা ডেস্ক: বাংলাদেশে বেসরকারি গণগ্রন্থাগারের অভিভাবক ও নিয়ন্ত্রক সংস্থা জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নিয়োগ পান আফসানা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫’ এর ধারা-১০(২) অনুযায়ী এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!