1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রে আফসানা বেগমের পুনঃনিয়োগে উচ্ছ্বসিত সারাদেশের পাঠক ও গ্রন্থাগার প্রতিনিধিগণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি আফসানা বেগম পরিচালক পদে পুনঃনিয়োগে উচ্ছ্বসিত সারাদেশের পাঠক ও গ্রন্থাগার প্রতিনিধিগণ। আজ (১৭ মে, রবিবার) তিনি পরিচালক হিসেবে তিনি যোগদান করেন। তাঁর এই যোগদানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে নিজেদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ করেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগার সংগঠক ও প্রতিধিনিগণ।

বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি-এর পক্ষ থেকে আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজ (সভাপতি, দনিয়া পাঠাগার, দনিয়া, ঢাকা), সদস্য সচিব মোহাম্মদ জহিরউদ্দীন (সাধারণ সম্পাদক, গ্রন্থবিতান, পুরান ঢাকা), পাঠাগার বার্তার সম্পাদক রত্নদীপ দাস রাজু (সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার, নবীগঞ্জ, হবিগঞ্জ), তুষার চন্দন (সাধারণ সম্পাদক, আলোকবর্তিকা গ্রন্থালয়, মিরপুর-১, ঢাকা), এস এম মিজান (অর্থ সম্পাদক, পদক্ষেপ গণপাঠাগার, চুনারুঘাট, হবিগঞ্জ), অসীম সরকার (সাধারণ সম্পাদক, অজিৎ স্মৃতি পাঠাগার, মধ্যনগর, সুনামগঞ্জ), ইসমত দোহা (সভাপতি, গোফরান স্মৃতি পাঠাগার, লক্ষ্মীপুর), শফিউল গনি (সাধারণ সম্পাদক, তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরি, উত্তরা, ঢাকা) মিজানুর রহমান রিপন (নির্বাহী পরিচালক, এনভায়রনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জ), এহতেশাম খান সিদ্দিকী হিমেল (সাধারণ সম্পাদক, কামাল স্মৃতি পাঠাগার, গেন্ডারিয়া, ঢাকা), ফাইজুল ইসলাম (সভাপতি, আলোর ভুবন পাঠাগার, নান্দাইল, ময়মনসিংহ), জিল্লুর রহমান (পরিচালক, জাগ্রত আছিম গ্রন্থাগার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ), বাসুদেব রায় (প্রতিষ্ঠাতা, লীলাবতী গ্রন্থাগার ,বলুইবুনিয়া, বেতাগী, বরগুনা), মোঃ:রুহুল আমীন (প্রতিষ্ঠাতা, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, সনমানিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ), মাহফুজুর রহমান (সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগার, বিয়ানীবাজার, সিলেট), মোঃ এবাদুল সরদার রাহাত (প্রতিষ্ঠাতা সভাপতি, এবাদুল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগার, পিরোজপুর), কাজী মোহিনী ইসলাম (সভাপতি, মোহিনী সৃজনশীল পাঠাগার, রুমা, বান্দরবান), শামীম সরকার (সাধারণ সম্পাদক, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার, তুলসীঘাট, গাইবান্ধা সদর, গাইবান্ধা),পদ্মরানী ত্রিপুরা (সাধারণ সম্পাদক, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, মন্দির পাড়া,  মাটিরাঙ্গা, খাগড়াছড়ি), বিকাশ রায় তরুণ (সভাপতি, তরুণের অভিযান গ্রন্থাগার, রাজারহাট, কুড়িগ্রাম), মোঃ মিঠুন শেখ মিঠু (প্রতিষ্ঠাতা ও সভাপতি, আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার) প্রমুখ বিবৃতি প্রদান করেন।
উল্লেখ্য যে, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর মেয়াদ ছিল দুই বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তাঁর স্থলে কবি-প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!