1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রে সংস্কৃতি প্রতিমন্ত্রীর পরিদর্শন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আজ (১৭ জুন) জাতীয় গ্রন্থকেন্দ্র পরিদর্শন করেন।জাতীয় গ্রন্থকেন্দ্রে তাঁকে স্বগত জানান সংস্থার পরিচালক আফসানা বেগম সহ সংস্থার কার্মকর্তা-কর্মচারী বৃন্দ। সংস্থার ৫ম তলায় অবস্থিত গ্রন্থাগার বিভাগ থেকে প্রতিটি ফ্লোর তিনি সরেজমিন পরিদর্শন করেন এবং সংস্থার পরিচালনা বোর্ডের সভাকক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক অনানুষ্ঠনিক আলোচনা সভায় মিলিত হন।
এ সময় জাতীয় গ্রন্থকেন্দ্রের বর্তমান অবস্থা, চলমান কার্যক্রমসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ নিয়ে সংস্থার পরিচালক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী মহোদয় প্রতিটি বিষয় মনোযোগ সহকারে  শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার নিমিত্ত করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। ‍তিনি প্রতিটি কর্মসূচির বিস্তারিত অবহিত হন এবং কার্যক্রমসমূহ আরও ফলপ্রসু করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তাঁর একান্ত সচিব মো: ফয়জুর রহমান ও সহকারী সচিব মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!