নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী গণগ্রন্থাগার ‘গ্রন্থবিতান’- এ আলোচনা সভা, একজন গ্রন্থাগার কর্মীকে সম্মাননা প্রদান, সুলতানার স্বপ্ন পাঠপ্রতিক্রিয়ায় অংশগ্রহণকারীদের সনদ বিতরন এবং ‘পাঠাগারের পাশে পাঠাগার’ একটি নতুন পাঠাগারকে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০.০০ ঘটিকায়) আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থবিতানের সভাপতি গাজী মো: নেয়ামত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পরিচালক ডা. কেএম মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম বিপাশ আনোয়ার, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ।

গ্রন্থাগার কর্মী হিসেবে রাজধানীর সীমান্ত পাঠাগারের সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টুকনকে সম্মাননা প্রদান করা হয়।
কৃষ্টি সম্পাদক মো: শফিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সীমান্ত পাঠাগারের সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টুকন, মুকুল ফৌজ পাঠাগারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভুলু, দনিয়া পাঠাগারের সহ-সভাপতি আবু আজাদ, শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আনিসুল হোসেন, কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহতেশাম সিদ্দিকী হিমেল, রাঙ্গামাটির চেলাছড়া পাঠাগারের প্রতিনিধি অঞ্জন চাকমা, হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের সভাপতি রত্নদীপ দাস (রাজু) প্রমুখ।

‘পাঠাগারের পাশে পাঠাগার’ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার চেলাছড়া পাঠাগারের প্রতিনিধি অঞ্জন চাকমার হাতে পাঠাগারের জন্য বই প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সুলতানার স্বপ্ন পাঠপ্রতিক্রিয়ায় অংশগ্রহণকারীদের সনদ বিতরন, গ্রন্থাগার কর্মী হিসেবে রাজধানীর সীমান্ত পাঠাগারের সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টুকনকে সম্মাননা প্রদান এবং ‘পাঠাগারের পাশে পাঠাগার’ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার চেলাছড়া পাঠাগারের প্রতিনিধি অঞ্জন চাকমার হাতে পাঠাগারের জন্য বই প্রদান করা হয়।
Leave a Reply