1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জ্ঞান ও শিক্ষার সংরক্ষণাগার হচ্ছে লাইব্রেরি- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৭৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সভ্যতার পরিক্রমায় মানুষের চর্চিত চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান, মনন, দর্শন গ্রন্থিত থাকে বইয়ের অক্ষরের মধ্যে। তাই জ্ঞান ও শিক্ষার সংরক্ষণাগার হচ্ছে লাইব্রেরি। জ্ঞানের আধার হিসাবে লাইব্রেরি হচ্ছে একটি জাতির সঠিক আলোর দিশারী।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের অস্থায়ী কার্যালয়ে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘প্রযুক্তির উন্নয়ন এবং আমাদের পাঠাগার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, লাইব্রেরিগুলোকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া ও জনপ্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশব্যাপী লাইব্রেরিগুলোর ডিজিটালাইজেশনের প্রক্রিয়া সেই উদ্যোগেরই অংশ। কে এম খালিদ বলেন, আমাদের লাইব্রেরিগুলোতে চাকরি প্রত্যাশীদের ভিড় বেশি, প্রকৃত জ্ঞান আহরণকারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম। লাইব্রেরি যাতে জ্ঞান-বিজ্ঞান চর্চার একটি আদর্শ কেন্দ্র হয়ে ওঠে সে পদক্ষেপ নেয়া হচ্ছে।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফজালুর রহমান ভুঞা। আলোচনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক কামাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা: মরিয়ম বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!