1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও বাতিঘর আদর্শ পাঠগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের ঈদগাঁ মাঠ, চৌধুরীমালঞ্চ-নলখোলা বাগানবাড়ী কবরস্থান, বাইতুস সাফা জামে মসজিদ (চৌধুরীমালঞ্চ পূর্বপাড়া), বাইতুল ইসলাম জামে মসজিদ (আয়নাপুর), বাইতুল ফালাহ জামে মসজিদ (খিদির), হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা মাদ্রাসা (আয়নাপুর বাজার) ও চৌরাকররা-আয়নাপুর আঞ্চলিক সড়কের দু’পাশে শতাধিক ফলদ-বনজ-ঔষধি বৃক্ষ রোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ সুমন চৌধুরী, মোঃ রাকিব হোসেন, ইমান আলী, মোঃ রহিজ উদ্দিন, মোঃ ফারুক হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ ক‌রে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!